প্রিমিয়ার লিগে মেসুত ওজিলের রেকর্ড ছুঁলেন প্যাসকেল গ্রস
আর্সেনালে নিজের আট বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা জার্মান ফুটবলার ছিলেন মেসুত ওজিল।
আর্সেনালের জার্সিতে এই সৃষ্টিশীল প্লেমেকার ৩৩টি গোল করেন এবং ৫৪টি গোল সহায়তায় অবদান রাখেন। এর মাধ্যমে প্রিমিয়ার লিগে গোল অবদানের দিক থেকে সেরা পারফর্মার জার্মান খেলোয়াড়ের খেতাব নিজের করে নেন তিনি।
তবে রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধের পেনাল্টি থেকে গোল করে ওজিলের এই রেকর্ডের খুব কাছাকাছি চলে এসেছেন ব্রাইটনের ফর্মে থাকা তারকা প্যাসকেল গ্রস।
এই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে ৮৭টি গোল অবদানের ক্ষেত্রে ওজিলের রেকর্ডের সমকক্ষ হয়েছেন গ্রস।
নিঃসন্দেহে এটি কেবল সময়ের ব্যাপার মাত্র, কবে গ্রস এই মুকুট নিজের দখলে নেন।