রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন অহেলিয়া চুয়ামেনি
চলতি সপ্তাহে আর্দা গুলারের চুক্তি নবায়নের ঘোষণা দেওয়ার পর, এবার রিয়াল মাদ্রিদ নিশ্চিত করল যে তাদের দলের আরেক গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।
গুলারের মতো ২৬ বছর বয়সী এই ফরাসি আন্তর্জাতিক খেলোয়াড়ও ২০৩২ সালের গ্রীষ্মকাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন।
বিজ্ঞাপন
“রিয়াল মাদ্রিদ সিএফ এবং অহেলিয়া চুয়ামেনি আমাদের খেলোয়াড়ের চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে, যিনি এখন আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত রইলেন,” ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে এমনটাই।
২০২২ সালের গ্রীষ্মে এএস মোনাকো থেকে দলে যোগ দেওয়া চুয়ামেনিকে ক্লাবের কিংবদন্তি কাসেমিরোর বদলি হিসেবে আনা হয়েছিল।
যদিও এই ফরাসি তারকার ক্যারিয়ারে উত্থান-পতন দুটোই ছিল, তবুও তিনি মূলত বেশ ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করেছেন এবং সান্তিয়াগো বার্নাব্যুতে দায়িত্ব পালনকারী প্রতিটি কোচের অধীনেই মূল একাদশের নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন।
লস ব্লাঙ্কোসদের হয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০৫টি ম্যাচ খেলেছেন চুয়ামেনি এবং একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও একটি লা লিগা শিরোপা ও একটি কোপা দেল রেসহ মোট আটটি ট্রফি জিতেছেন।
বিজ্ঞাপন
বর্তমান কোচ জোসে মরিনহোর অধীনে দলের অন্যতম প্রধান সদস্য এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার চলতি মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচ মিস করলেও এখন পর্যন্ত দশটি ম্যাচে মাঠে নেমেছেন।
গত মৌসুমের শেষভাগে ফেদেরিকো ভালভের্দির সঙ্গে তার শারীরিক বিতণ্ডার পর গ্রীষ্মকালীন দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে কিছু গুঞ্জন উঠেছিল।
তবে রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করার কথা কখনো চিন্তা করেনি এবং এর পরিবর্তে ক্লাবে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিশ্চিত করতে চুক্তি নবায়নের উদ্যোগ নেয়।
ফরাসি জাতীয় দলের হয়ে খেলার সময় সম্প্রতি চুয়ামেনি আবারও চোটে পড়েন, তবে এই সপ্তাহের শেষের দিকে লা লিগায় সেল্টা ভিগোর মুখোমুখি হওয়ার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।