রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন মানু কোনে
রোমা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির জন্য দুঃসংবাদ।
ম্যাচের প্রথমার্ধের ১৬তম মিনিটে পেশির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মানু কোনে। মাঠ ছাড়ার সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল।
কনের পরিবর্তে মাঠে নামেন নিকোলো পিসিলি।
ম্যাচ শেষে অ্যামাজন প্রাইম ভিডিওর কাছে গাসপেরিনি ফরাসি এই মিডফিল্ডারের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, এটি সম্ভবত পেশির টান বা স্ট্রেইন হতে পারে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে কনের চোটের বিস্তারিত অবস্থা এবং তার মাঠে ফিরতে কত সময় লাগতে পারে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
