এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে অ্যাটলেটিকো মাদ্রিদ
এস্পানিওলের বিপক্ষে আসন্ন ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার অনুশীলন সেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ, ওসাসুনা, রিয়াল মাদ্রিদ, আলাভেস এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টানা পাঁচ জয়ের পর এখন ষষ্ঠ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোজিব্লাঙ্কোসরা।
তাদের প্রতিপক্ষ এস্পানিওল চলতি মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে।
তবে এই ম্যাচের আগে দলের প্রধান দুই খেলোয়াড় জনি কার্ডোসো এবং কোকের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার দলের বাকি সতীর্থদের সাথে অনুশীলনে দেখা যায়নি তাদের দুজনকেই। অসুস্থতার কারণে জনি কার্ডোসো অনুশীলনে অংশ নিতে পারেননি। অন্যদিকে, নিজের মায়ের মৃত্যুর কারণে দলের অধিনায়ক কোকে জিমের ভেতর একাই অনুশীলন করেছেন।
