ইপ্সউইচ টাউনের বিপক্ষে জোড়া গোল করেও অস্বস্তিতে হালান্ড
শনিবারের ম্যাচে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে আবারো নিজের চিরচেনা রূপে দেখা গেল আর্লিং হালান্ডকে। ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার ম্যাচে জোড়া গোল করেছেন। তবে ম্যাচ শেষে তাকে কিছুটা খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় এবং শেষ বাঁশি বাজার পরপরই দ্রুত টানেলের দিকে চলে যান তিনি।
ম্যাচের ৮৫তম মিনিটে হালান্ড আরও একটি দারুণ গোল করেছিলেন, যা তার হ্যাটট্রিক পূর্ণ করতে পারত। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।
ম্যাচ শেষে শুধুমাত্র হালান্ডই নন, ম্যানচেস্টার সিটির অন্য খেলোয়াড়দেরও কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। এন্টোইন সেমেন্যোকেও কিছুটা অস্বস্তিতে দেখা যায়, যদিও তিনি হালান্ডের মতো দ্রুত মাঠ ত্যাগ করেননি।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনে এনজো মারেস্কা কী বলেন, সেদিকেই এখন সবার নজর রয়েছে।
