Football

SAFF Cup: বুক করা নেই হোটেল রুম, ঢাকায় খেলতে গিয়ে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল | No Hotel Booked, Indian Team Stranded in Dhaka Ahead of Pakistan Clash in SAFF Cup

ঢাকা: সাফ কাপ খেলতে গিয়েছে ভারত। কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে গিয়ে দেখছে, কোনও হোটেল বুক করা নেই। হ্যাঁ, মঙ্গলবার ঢাকায় গিয়ে এমনই অব্যবস্থার মধ্যে পড়তে হল ভারতীয় দলকে। ঢাকায় পৌঁছে ভারত জানতে পারে, তাদের জন্য কোনও হোটেলে কোনও রুম বুক করা নেই। বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগেই ঘটল এই ঘটনা।

চলতি মাসে অন্তত ৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থাকার ফলে সাফ কাপে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ফেডারেশন। উল্লেখ্য, এই প্রতিযোগিতাতে রেকর্ড ৯ বার চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, ভারতের প্রথম সারির দল নিউজিল্যান্ড সফরে গিয়ে ২টি প্রীতি ম্যাচ খেলবে। অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌশাদ মুসার নেতৃত্বে সাফ খেলতে আসা ভারত অবশ্য আরও একটি সমস্যার মুখোমুখি হয়েছে। ফিফার আন্তর্জাতিক সূচির বাইরে এই টুর্নামেন্ট হওয়ার ফলে অনেক ক্লাব তাদের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়তে রাজি হয়নি।

সোমবার কলকাতায় অনুশীলন করেছিল ২৮ জন দলের সদস্যের মধ্যে মোট ১৫ জন। বাকিরা ঢাকা রওনা হওয়ার আগে দলের সঙ্গে যোগ দেন। মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছয় ভারতীয় দল। এরপর তাদের গুলশন কলোনির একটি বেসরকারি হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছে ফুটবলাররা জানতে পারেন, তাঁদের থাকার জন্য কোনও ঘরই বুক করা হয়নি। ভারতীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় ঘুরে বেড়িয়েছেন ভারত দলের সদস্যরা। এরপরেই উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার ও ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, সাফ কাপের আগের সংস্করণে বেঙ্গালুরুতে কুয়েতকে পেনাল্টিতে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ২০২৬ সালের এই প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রয়েছে গ্ৰুপ বি-তে। এই গ্ৰুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলে সাফ কাপ যাত্রা শুরু করবে ভারত। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। আগামী ১৭ নভেম্বর হবে এর ফাইনাল।

Disclaimer: Some of the football news content displayed on this website is automatically syndicated from RSS Feeds We do not claim ownership of these syndicated stories, and all rights remain with the original publisher.

zidane

zidane

Senior Editor and Contributor at FootemAssist.