কমিউনিটি শিল্ডে ২৩ সেকেন্ডেই গোল করে রেকর্ড গড়লেন ক্যালাফিওরি
ইউরোপের শীর্ষ লিগগুলোর নতুন মৌসুম ধীরে ধীরে শুরু হচ্ছে। ঐতিহ্যের অংশ হিসেবে ইংল্যান্ডে লিগ শুরুর আগেই অনুষ্ঠিত হয় কমিউনিটি শিল্ডের ফাইনাল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং এফএ কাপ জয়ী দলের মধ্যকার এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে।
গ্রীষ্মের বিরতির পর সাধারণত দলগুলো ছন্দে ফিরতে কিছুটা সময় নেয়, কিন্তু গানাররা যেন শুরু থেকেই প্রস্তুত ছিল। আর তারা তা মাঠে প্রমাণও করেছে দারুণভাবে।
ম্যাচ শুরুর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় মাইকেল আর্তেতার শিষ্যরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায়। লুইস-স্ক্যালির চমৎকার পাস থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে গোলটি করেন ক্যালাফিওরি।
ম্যাচের শুরুর এই গোলটি কেবল দলের জন্য গুরুত্বপূর্ণই ছিল না, এর মাধ্যমে ইতালিয়ান এই তারকা একটি নতুন রেকর্ডও গড়েছেন। কমিউনিটি শিল্ডের ইতিহাসে এর আগে অন্য কোনো খেলোয়াড় এতো দ্রুত গোল করতে পারেননি।
