ফিফা বিশ্বকাপ ফাইনালে তারকাদের মেলা, উপস্থিত ডোনাল্ড ট্রাম্প
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ ঘিরে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বসেছে চাঁদের হাট। এই মহারণ দেখতে ক্রীড়া ও বিনোদন জগতের নামী তারকারা গ্যালারিতে ভিড় করেছেন।
ম্যাচ শুরুর আগে এক বর্ণিল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রবি উইলিয়ামস ফিফার অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’ (Desire) পরিবেশন করেন। তার সঙ্গে মঞ্চে যোগ দেন পুসিক্যাট ডলসের নিকোল শেরজিঙ্গার এবং ইতালীয় গায়িকা লরা পাউসিনি।
এরপর স্ট্রিমার আইশোস্পিড তার গান ‘চ্যাম্পিয়নস’ (Champions) পরিবেশন করেন। র্যাপার সোয়ে লির সঙ্গে গান পরিবেশন করেন পোস্ট ম্যালোন। অনুষ্ঠানের এক পর্যায়ে টম ক্রুজ একটি আবেগময় বক্তব্য রাখেন।
গ্যালারিতে দর্শকদের সারিতে দেখা গেছে কমেডিয়ান উইল ফেরেলকে। তার সাথে ছিলেন ‘ডিউন’ খ্যাত তারকা টিমোথি শালামে এবং তার প্রেমিকা সোশ্যাল মিডিয়া তারকা কাইলি জেনার। এছাড়া ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যাম দম্পতিকেও এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে দেখা গেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্টেডিয়ামে উপস্থিত আছেন। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে তিনি ট্রফি তুলে দেবেন।
