কনকাকাফ নেশন্স লিগে জোড়া গোল ক্রিস্টিয়ান পুলিসিচের
যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ বর্তমানে দারুণ ছন্দে আছেন, এবং হার্শিতে জন্ম নেওয়া এই তারকা দারুণ সব পরিসংখ্যান দিয়ে সেটি প্রমাণ করছেন।
রোববার কনকাকাফ নেশন্স লিগে হাইতির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় দল। এই ম্যাচে জোড়া গোল করেন পুলিসিচ। প্রথমে তিনি পেনাল্টি থেকে গোল করেন এবং এর ঠিক পরপরই বক্সের বাইরে থেকে আরেকটি গোল করেন।
এ নিয়ে ২০০৭ সালে ল্যান্ডন ডনোভানের করা রেকর্ডের প্রায় ২০ বছর পর মাত্র দ্বিতীয় মার্কিন ফুটবলার হিসেবে টানা দুই মিনিটে গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
এই তারকার জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টি এবং অ্যাসিস্ট ২৩টি। এছাড়া চলতি মৌসুমে মিলানের হয়ে ১১ ম্যাচে তার রয়েছে ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট।
ফুটবলের লেব্রন জেমস খ্যাত এই খেলোয়াড়।