কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালের সেরা একাদশ ঘোষণা করল কনমেবল
কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালের দ্বিতীয় লেগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শুক্রবার সন্ধ্যায় নিজেদের ‘টিম অব দ্য উইক’ বা সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল।
এই তালিকায় আধিপত্য বজায় রেখেছে টুর্নামেন্টের ফাইনালিস্ট দল পালমেইরাস এবং এস্তুদিয়ান্তেস। এই দুই দল থেকে মোট আটজন খেলোয়াড় সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।
নির্ধারিত সময়ে ম্যাচ জিতেও পেনাল্টি শ্যুটআউটে বাদ পড়া ফ্লুমিনেন্সের দুই খেলোয়াড় এই তালিকায় রয়েছেন। এছাড়া ফ্লামেঙ্গোর একজন খেলোয়াড় জায়গা পেয়েছেন সেরা একাদশে।
প্রথম লেগের সেরা একাদশে থাকা নুনেজ, পিকেরেজ, মারলন ফ্রেইতাস এবং ফ্লাকো লোপেজ এবারও নিজেদের জায়গা ধরে রেখেছেন।
আগামী ২৮ নভেম্বর সেন্তেনারিও স্টেডিয়ামে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে মুখোমুখি হবে পালমেইরাস ও এস্তুদিয়ান্তেস।
১৯৯৯, ২০২০ এবং ২০২১ সালের চ্যাম্পিয়ন পালমেইরাস তাদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ১৯৬৮ সালের ফাইনালে তাদের হারানো দলটির বিপক্ষে এটি তাদের প্রতিশোধের ম্যাচও বটে।
অন্যদিকে, আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেস তাদের পঞ্চম শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে। ১৯৬৮ সালের পাশাপাশি ১৯৬৯, ১৯৭০ এবং ২০০৯ সালেও শিরোপা জিতেছিল ‘লস পিনচারাতাস’ খ্যাত এই দলটি।
