ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন পেপ গার্দিওলা
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে বদ্ধপরিকর ইতালি। এই বড় আসরটি মিস করার ঝুঁকি এড়াতে এখন থেকেই মরিয়া হয়ে কাজ করছে তারা।
স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ইতালিয়ান জাতীয় দলের নতুন নির্বাহী পাওলো মালদিনি এবং ব্রাজিলের লিওনার্দো গত সপ্তাহান্তে বার্সেলোনায় পেপ গার্দিওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাংবাদিক জানলুকা ডি মারজিও জানিয়েছেন, এই বৈঠকের সময় ইতালিয়ান কর্মকর্তারা গার্দিওলাকে পরবর্তী চক্রের জন্য জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে স্প্যানিশ এই কোচ প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা কিংবা সিদ্ধান্তের জন্য সময় চেয়েছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। গত তিনটি বাছাইপর্বেই দলটি ব্যর্থ হয়েছে এবং বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি।
ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে কাজ করার পর সম্প্রতি দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। তবে ক্যারিয়ারে তিনি এখনো কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করেননি।
