প্রধান কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ম্যানচেস্টার ইউনাইটেড
প্রধান কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে দলের টানা ব্যর্থ ও চরম বিপর্যয়কর পারফরম্যান্সের কারণে ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান মৌসুমে লিগের প্রথম ১০ ম্যাচ শেষে ‘রেড ডেভিলস’ খ্যাত দলটি রেলিগেশন জোনে অবস্থান করছে।
Advertisement
গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দারুণ সাফল্য পাওয়ার পর গ্রীষ্মকালে স্থায়ীভাবে এই দায়িত্ব পেয়েছিলেন ক্যারিক। তবে নিজের দায়িত্বের প্রথম মেয়াদের সেই জাদুকরী পারফরম্যান্স আর ধরে রাখতে পারেননি তিনি।
ক্লাবের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে একটি বৈঠকের পর বৃহস্পতিবার সকালে ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ঘোষণা করে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওল্ড ট্রাফোর্ডের এই হটসিটে ক্যারিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র দলের কোচ মাউরিসিও পোচেত্তিনো।
এর আগে এডি হাউ, ইউলিয়ান নাগেলসমান এবং আন্তোনিও কন্তেকে ক্লাবের সম্ভাব্য পরবর্তী কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।