বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে ও ওলিস
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরাজয়ের গ্লানি থেকে ফ্রান্সকে রক্ষা করতে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিস। এই ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দুজনই বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন।
ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টি এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২টি। এই অর্জনের মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন। যদিও আগামীকাল স্পেনের বিপক্ষে লিওনেল মেসির ম্যাচ বাকি রয়েছে, তাই চূড়ান্ত তালিকার জন্য সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমবাপ্পে কেবল গোলই করেননি, টুর্নামেন্টে মোট চারটি অ্যাসিস্টও করেছেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে একক কোনো আসরে ১৪টি গোল ও অ্যাসিস্টে সরাসরি অবদান রাখা প্রথম খেলোয়াড় এখন তিনি। ১৯৫৮ সালে জাঁ ফঁতেন ১৩টি গোল ও দুটি অ্যাসিস্টসহ মোট ১৫টিতে অবদান রেখেছিলেন।
অন্যদিকে, এমবাপ্পের জোড়া গোলে সহায়তা করে মাইকেল ওলিস বিশ্বকাপে তার অ্যাসিস্টের সংখ্যা সাতটিতে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে পেলে ছয়টি অ্যাসিস্ট করে এই তালিকার শীর্ষে ছিলেন। ওলিস সেই রেকর্ড ভেঙে এখন নতুন উচ্চতায় পৌঁছেছেন।
