ছয় মিনিট দেরিতে শুরু হলো বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচটি সময়মতো শুরু হতে পারেনি, বরং ছয় মিনিট দেরিতে গড়িয়েছে। নিউইয়র্ক ও নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় (ইটি দুপুর ৩টা) খেলা শুরু হওয়ার কথা থাকলেও, বিশ্বের সবচেয়ে বেশি দেখা এই ক্রীড়া ইভেন্টটি শুরু হয় রাত ৮টা ৬ মিনিটে।
ম্যাচ শুরুর আগে রবি উইলিয়ামসের পরিবেশনা, জেনিফার হাডসনের কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া, অভিনেতা টম ক্রুজ-এর একটি অদ্ভুত প্রাক-ম্যাচ বক্তৃতা এবং রিং অ্যানাউন্সার বাফার ব্রাদার্স—মাইকেল ও ব্রুসের ‘লেটস গেট রেডি টু রাম্বল’ ঘোষণার পর খেলাটি মাঠে গড়ায়। এছাড়া কিক-অফের ৯০ মিনিট আগে পোস্ট ম্যালোন এবং স্ট্রিমার আইশোস্পিডের অংশগ্রহণে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
বিশ্বকাপ ফাইনালে বিরতির সময়ও দীর্ঘায়িত করা হয়েছে। যেখানে শাকিরা ও ম্যাডোনার পরিবেশনা থাকবে, যা দ্বিতীয়বার খেলা শুরু হতে কয়েক মিনিট দেরি করাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি মাঠে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে, যার ফলে শত শত সাংবাদিক, বিনোদনকর্মী এবং স্বেচ্ছাসেবকদের তিন ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।
লিওনেল মেসির আর্জেন্টিনা ১৯৬২ সালের পর প্রথম বিশ্বকাপ বিজয়ী দল হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। অন্যদিকে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে, যা তাদের ইউরো ২০২৪ জয়ের সাফল্যের সঙ্গে যুক্ত হবে।
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন দুর্দান্ত ফর্মে থাকায় তারাই এখন ফেভারিট। তাই সেমিফাইনালের একাদশ অপরিবর্তিত রেখেই ফাইনাল শুরু করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
লিওনেল স্কালোনি সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী দলের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমিওনে এবং লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে রাখা হয়েছে। তাদের পরিবর্তে রাইট-ব্যাক গঞ্জালো মন্টিয়েল এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেস ম্যাচ শুরু করেছেন।
স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন। তার সঙ্গে সহকর্মী টোমাজ ক্লানচনিক এবং আন্দ্রেজ কোভাচিচ সহকারী হিসেবে থাকছেন। এই প্রথমবারের মতো স্লোভেনিয়ার কোনো রেফারি বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করে ইতিহাস গড়লেন।
