বায়ার্ন মিউনিখের বড় ধাক্কা, চোটে মাঠের বাইরে লুইস দিয়াজ
বায়ার্ন মিউনিখের জন্য দুঃসংবাদ! আর্সেনালের বিপক্ষে গতকাল ম্যাচের ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও, ৯০ মিনিটে ঊরুর চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস দিয়াজকে।
এই বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কলম্বিয়ান এই ফরোয়ার্ডের হ্যামস্ট্রিংয়ে ছোটখাটো একটি চোট (মাইনর হ্যামস্ট্রিং টিয়ার) ধরা পড়েছে। তবে লুইস দিয়াজ কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বায়ার্ন মিউনিখ জানিয়েছে, তাদের এই ফরোয়ার্ড অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকবেন।
এই পরিস্থিতিতে বাভারিয়ান ক্লাবটিকে এখন তরুণ খেলোয়াড় লেনার্ট কার্ল, সার্জ নাব্রি অথবা আলফনসো ডেভিসের ওপরই ভরসা রাখতে হবে।
