অ্যাথলেটিক ক্লাব ছাড়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নিকো উইলিয়ামস
অ্যাথলেটিক ক্লাবের ফরোয়ার্ড নিকো উইলিয়ামস দুই বছর আগে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এই স্প্যানিশ তারকার এজেন্ট ফেলিক্স টেইনটা এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
‘লস ফুলানোস’ পডকাস্টের সাথে কথোপকথনে টেইনটা বলেন, “ইউরোর পর ২০২৪ সালের গ্রীষ্মে বার্সেলোনার আগ্রহের কথা আমরা সবাই জানি। বার্সেলোনা, আর্সেনাল, বায়ার্ন, লিভারপুল, পিএসজি… আমি সবার নাম নিতে পারি। সবাই নিকোকে চেয়েছিল এবং একজন খেলোয়াড়ের পক্ষে এতগুলো ক্লাবকে না বলা সহজ নয়।”
তবে বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্লাব পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দেননি। টেইনটা আরও বলেন, “নিকো ক্লাব ছাড়ার কথা ভাবছিল,” কারণ সে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিগুলো জিততে চায়। বার্সেলোনা তাকে দলে ভেড়াতে চাইলেও, কাতালান ক্লাবটি উইলিয়ামসকে “সুনির্দিষ্ট নিশ্চয়তা” দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হয়নি।
শেষ পর্যন্ত অ্যাথলেটিক ক্লাবেই নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এমনকি ২০৩৫ সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন নিকো। টেইনটা তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ক্লাবের প্রতি উইলিয়ামসের আনুগত্যের বিষয়টি তুলে ধরেন, যেখানে তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন।
