রোমার হয়েই খেলবেন পাওলো দিবালা, চূড়ান্ত হলো চুক্তি
প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোমার হয়েই খেলা চালিয়ে যাবেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। সাংবাদিক মাতেও মোরেত্তো এবং ফ্যাব্রিজিও রোমানো—উভয়েই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত রাতে ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন এই ফরোয়ার্ড।
রোমা এবং দিবালা ও তার প্রতিনিধিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা দীর্ঘ আলোচনার পর ইতালির রাজধানীতেই থাকছেন এই ফুটবলার। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আসবে বলে আশা করা হচ্ছে।
