ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করল পর্তুগিজ ফুটবল ফেডারেশন
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চলমান বিতর্কের বিষয়ে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পর্তুগালের সংবাদপত্র ‘আ বোলা’-তে প্রকাশিত এক বিবৃতিতে এফপিএফ পর্তুগিজ এই কিংবদন্তির সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে ঠিক কতদিনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন যে, অনুমতি ছাড়া সেলেসাওদের ট্রেনিং ক্যাম্প ত্যাগ করার জন্য তার শাস্তি পাওয়া উচিত। এমন কাজের মাধ্যমে তিনি এফপিএফ-এর নিয়ম ভঙ্গ করেছেন।
আপাতত এটি নিশ্চিত যে, পর্তুগিজ ফুটবল ফেডারেশন ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এখন একটি ডিসিপ্লিনারি কমিটি তার চূড়ান্ত নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করবে। ‘আ বোলা’-র তথ্য অনুযায়ী, রোনালদো ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা এবং বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন।
